ঝরাপাতা - 68

  • 93

ঝরাপাতা পর্ব - ৬৮বনিরা এসেছে শুনেই মিলি উঠে দোতলায় নিজের ঘরে লুকিয়েছে। আর ওদের প্রস্তাব শুনে সমরের মুখ হাঁড়ি। বুঝতেই পারছে, আত্মীয়রা সবাই ওদিকে। ঠিক তাই, মনোজ ঝাঁপিয়ে পড়ে, "আপনারা একটা কথা খুলে বলুন তো, আপনাদের কি মনে হয়? রনি আমাদের মিলিকে নিজের স্ত্রী মানতে তৈরি? ওকে বাড়িতে নিয়ে যেতে চায়? না না, ঘাবড়ানোর কিছু নেই। এখানে ওরা কেউ নেই। আমরা আমাদের মতো করে একটু আলোচনা করে নিই।"বনি গলা পরিষ্কার করে বলে, "আমি তাই ভাবতাম। ওকে নিজের বোকামির জন্য কষ্ট পেতে দেখেছি। মিলির পাশে পাশে থাকতে দেখেছি চিকিৎসা চলাকালীন। এমনকি পরীক্ষার ব্যাপারে যে ঝামেলা করেছিল, সেটার কারণও পরে বুঝেছি। কলেজের প্রিন্সিপাল মিলির