মার্কস বাই সিন–১০এতদিন পর্যন্ত আহানের জীবনটা বেশ স্বাভাবিক আর ছোট ছোট আনন্দে ভরা ছিল। কিন্তু মাধ্যমিকের বছরটা আসতেই সেই ছন্দটা আচমকা ভেঙে যায়।পরীক্ষার ঠিক আগে খবরটা আসে—আহানের বাবা মিশনে শহিদ হয়েছেন। এবং খবরটা শোনার মুহূর্তে আহান ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে, তাই ওর কিছুই বোধগম্য হয় না। শুধু মনে হচ্ছিল যেন ওর চারপাশের শব্দগুলো হঠাৎ করেই বড্ড দূরে সরে গেছে। সে দেখতে পাচ্ছিল মানুষজনের মুখ নড়ছিল, কিন্তু কোনো আওয়াজ যেন তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না।সেদিনই প্রথমবার আহান সত্যি একা হয়ে যায়। মাকে সে কোনোদিনই নিজের কাছে পায়নি…আর যাকে ধরে বাঁচতে শিখেছিল, তাকেও হারিয়ে ফেলল।সেই দিনের পর থেকে জীবনের ওপর একটা গভীর রাগ