মার্কস বাই সিন - 11

  • 165
  • 69

মার্কস বাই সিন–১১ছোটো দেবাংশ বেলুন ও রিবিন দিয়ে সাজানো ছাদের একধারে দাঁড়িয়ে মায়ের সাথে ফটো তুলছিল। আহান ছাদে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় দৌড়ে আসে সে। চিৎকার করে দুই হাত বাড়িয়ে দেয় আহানে উদ্দেশ্য, “কাকু…!”আহনও আর দেরি না করে ওর প্রাণ প্রিয় ভাগ্নেকে ঝটপট কোলে তুলে নেয়। একগাল হেসে ওর গালে একটা আদুরে চুমু খায়। “হ্যাপি বার্থডে, চ্যাম্প!”দেবাংশ— ঘন্টু আহানের গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে “থ্যাঙ্কু আমার হিরো।""হিরো....!" আহানের চোখে প্রশ্ন।"হুম হিরোতো। আজ তোমাকে একেবারে হিরোর মতো লাগছিলে টিভিতে! জানো, স্কুলে আমার এক বন্ধুর মা বলছিলেন, তোমায় নাকি দেখতে খুব হ্যান্ডসাম লাগছিলো। আমি বললাম—কাকুটা কার, সেটা আগে দেখতে হবে!’