মায়াডোর - পর্ব 4

  • 117

রাত তখন ১২টা ২৫। পুরো শহর ঘুমিয়ে পড়লেও আজ চৌধুরী বাড়িতে ঘুমের নামগন্ধ নেই। দীর্ঘ এক বছর পর বাড়ির কর্তা আফতাব চৌধুরী বিদেশ থেকে ফিরেছেন। সাথে একমাত্র আদরের বোন রাবেয়া বেগমও এসেছেন দাদাকে দেখতে। ড্রয়িং রুমে যেন চাঁদের হাট বসেছে। মেজাজটাও বেশ ফুরফুরে সবার। আদ্রিয়ানের মা , আব্বু , ফুফু আর ফুফুর দুই ছেলে-মেয়ে সারা আর আরান মিলে গল্পের খই ফোটাচ্ছে। কিন্তু সেই আড্ডায় মেহুলের থাকা একদম বারণ। আদ্রিয়ানের কড়া শাসন— 'মেহুলের এখন আড্ডা দেওয়ার সময় নয়, এক্সাম চলছে তাই ওকে পড়তে হবে'।এদিকে আরাধ্যা আজ কোনোভাবেই মায়ের কাছে ঘুমাবে না, তার বায়না সে মেহুলের কাছেই ঘুমাবে। ডিনার শেষে যখন বিছানা