ঝরাপাতা - 86

  • 39

ঝরাপাতা পর্ব - ৮৬রনি পিউর কাছে শুনেছিল মিলি বন্ধুদের সঙ্গে বেরিয়েছে। ভেবেছিল, ভালোই হয়েছে। বেচারা ঘরে আটকে পড়ে আছে। এমনকি ঘরেও এখনও ওর নিজের জায়গাটা ফিরে পায়নি মেয়েটা। যতক্ষণ বাইরে থাকে, সব ভুলে থাকবে। এভাবেই এই দুটো দিন পার হয়ে যাক মেয়েটার জীবনে। তার সঙ্গে সঙ্গে বারবার আশা করছিল, একবার মেসেজ করে হলেও ওকে বলবে মিলি, বন্ধুদের সঙ্গে বেরিয়েছে। কোথায় কী ! বারবার ফোনের দিকে তাকাচ্ছিল আর খুব মনখারাপ হয়ে যাচ্ছিল রনির। এখনও মিলির এতটুকু কাছের মানুষ হয়ে উঠতে পারেনি? নিজের ছোট ছোট আনন্দগুলো ওর সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে না মিলির? নিশ্চয়ই ভাবছে, ও সেই প্রথম দিনের মতো রাগ করবে, সিনেমায়