পর্ব - ২বউভাতের দিন রাতে, একটু আগেই সবাই মানে রুদ্রোর কাজিনরা খুব স্বাভাবিক ভাবেই তানিষ্কার সাথে মজা মস্করা করে ঘর থেকে বেরিয়েছে । সেটা দেখে রুদ্র ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল , সেই আওয়াজেও তানিস্কা তেমন ভাবে নিজের অবস্থান থেকে নড়লো না সেটা দেখে রুদ্র খানিকটা অবাকই হলো খুব স্বাভাবিকভাবে যখন কোন অচেনা ব্যক্তি স্বামী হয়ে ঘরে প্রবেশ করে ফুলশয্যার সময় তখন যেকোনো মেয়েই ভয়ে আরোষ্ঠ হয়ে যায় । কিন্তু , তানিষ্কা এমন একটা ভাব নিয়ে আছে যেন তার কিছুই যায় আসে না।