পরাণ বঁধুয়াপর্ব - ১৭ছোটকা বলে, "হয়ে গেল। বুবুন, তুইও কিসব কিনেছিলি না, তুলির বিয়ের জন্য? ঐ পরে নিজেও বিয়ে করে নিস। দুটো বিয়ে এক খরচে চালাচ্ছে, তাও কিপটে বুড়ো একটা পয়সা খসাবে না।"স্বপনবাবু বলে, "কে বুড়ো রে? তোর বাবা ছিল বুড়ো। এ বাড়িতে আর কেউ বুড়ো নেই।"মেজকা বলে, "এই দেখো। এরা আবার রাগারাগি করে। তার চেয়ে স্বীকার করে নাও না, বয়েস হয়েছে। তা বয়েস হলে কি সাজগোজ করব না? আমাদের তুলি, বুবুন, রুমু, এতজনের বিয়ে, আমরা সাজগোজ করব বয়স হলেও।"তীর্থর বাড়িতেও খবর দেওয়া হয়েছিল। ওরা এসে পৌঁছেছে। ঘরে ঢুকতে ঢুকতে তীর্থ বলে, "বাঃ যেই ঘরের বৌ পেয়ে গেল, এরা আমার