নিষিদ্ধ ভালোবাসাPart 17: “নিজের সত্যের পাশে দাঁড়ানো”সকাল থেকে মেঘলার বাড়িতে ব্যস্ততা।আত্মীয়-স্বজন আসছে, যাচ্ছে।ঘর সাজানো হচ্ছে।কেউ বলছে—— "ছেলেটা খুব ভালো চাকরি করে।"— "এমন ছেলে বারবার পাওয়া যায় না।"মেঘলা নিজের ঘরে চুপচাপ বসে ছিল।তার সামনে আয়না।কিন্তু সে নিজের মুখ দেখছে না।তার মনে শুধু একটা মুখ।ঈশা।ফোনে একটা message এল।ঈশা:"তুমি ঠিক আছো?"মেঘলার চোখ ভিজে উঠল।সে উত্তর দিল—"জানি না..."কিছুক্ষণ পর নিচ থেকে ডাক এল—— "মেঘলা, নিচে এসো।"তার বুকটা ধক করে উঠল।সময় এসে গেছে।সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামল।ড্রয়িং রুমে অনেক লোক।আর তাদের মাঝখানে বসে আছে সেই ছেলে।ছেলেটা ভদ্র, শান্ত।কিন্তু মেঘলার কাছে সে একজন অপরিচিত মানুষ।কিছু সাধারণ কথা হলো।পড়াশোনা, শখ, ভবিষ্যৎ...তারপর একজন আত্মীয় হেসে বললেন—— "দুজন