ছায়াপ্রাণ - Season - 1

                                      (১)৯০ বছর আগেস্থান: গ্রাদারা, ইতালি                    সময়: গভীর রাত গ্রামের মানুষজন ঘুমিয়ে আছে। সমস্ত প্রাণীরাও ঘুমের দেশে। জ্যোৎস্নার নরম সুন্দর আলোয় গ্রামটাকে খুব সুন্দর দেখাচ্ছে। আজকের রাতটা সত্যিই খুব সুন্দর।একটা বিড়াল হাই তুলল। তার চোখ গেল একটা ছায়ামূর্তির দিকে। একজন অস্পষ্ট ব্যক্তি যার গায়ে জড়ানো লম্বা মোটা কাপড়। কিন্তু চাঁদের আলোয় বোঝা যাচ্ছে কাপড়টা সভ্য জগতের নয়। বিড়ালটা সেটা বুঝতে পেরেই ডেকে উঠল। ছায়ামূর্তি তার দিকে ঘুরে তাকাল। এবার তাঁর বামহাতে একটা সুন্দর কারুকাজ করা বাক্স দেখা