অদৃশ্য যুদ্ধ ( অন্তিম সিজন )

                                       (১)ষাট বছর আগে স্থান : ঝালদা,  পুরুলিয়া                  সময়: সকালবাজার থেকে ব্যাগ হাতে করে ফিরছে কল্লোলিনী।আজ তার মন ভালো আছে। সে একজন নতুন দাদুকে ফিরে পেয়েছে। মানে পাতানো দাদু।দাদুর যথেষ্ট বয়স হয়েছে। তা সত্ত্বেও তাঁর চেহারা এখনও মোটামুটি ভালো।দিদিমা আগেই চলে গেছেন। সন্তানরা কলকাতায় আছে চাকরিসূত্রে। দাদু আগে কারখানায় কাজ করতেন। এখন অখন্ড অবসর। তানপুরা তাঁর দ্বিতীয় বউ। এই দ্বিতীয় বউ এখন তাঁর সর্বক্ষণের সঙ্গী। বাড়িতে ঢুকে কল্লোলিনী দেখল দাদু এসেছেন। বাড়িতে একটা কুকুর, একটা বেড়াল- কল্লোলিনীর