চুক্তির ওপারে - 2

  • 108

অধ্যায় ২: উইল এবং ৬ মাসের শর্তনিউটাউনের রাজকীয় রায়চৌধুরী বাংলোর বিশাল লিভিং রুম। ইতালিয়ান মার্বেলের মেঝে, মাথায় ঝুলছে বলিভিয়ার ক্রিস্টাল ঝাড়বাতি। কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা থমথমে, যেন এখনই কালবৈশাখী ঝড় উঠবে।বিশাল সোফায় মুখোমুখি বসে আছে পুরো রায়চৌধুরী পরিবার। একপাশে অভীকের বাবা-মা আর পিসি, আর মাঝখানের সিটে পা ওপর পা তুলে বসে আছে অভীক নিজে। তার মুখে চরম বিরক্তি আর অবিশ্বাসের ছায়া। হাতের বিলাসবহুল ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে সে—সময় নষ্ট হওয়াটা তার কাছে অপরাধের সমান।সামনের টি-টেবিলে মোটা একটা ফাইল খুলে বসে আছেন পারিবারিক আইনজীবী দেবাশীষবাবু। আর ওনার ঠিক পাশে, একটা সিঙ্গেল সোফায় খুব শান্ত ভঙ্গিতে বসে আছেন রায়চৌধুরী সাম্রাজ্যের সর্বেসর্বা—প্রবীর রায়চৌধুরী।"দেবাশীষকাকা,