বার তিনেক কলিংবেল বাজানোর পরও যখন সোফিয়ার মা দরজা খুলল না তখন সোফিয়া নিজেই ওর কাঁধে থাকা ব্যাগের ভিতর থেকে ঘরের ডুপ্লিকেট চাবিটা বার করে দরজাটা খুললো । ঘরের ভিতরে ঢুকে সোফিয়া ওর মাকে বেশ কয়েকবার ডাকলো কিন্তু সোফিয়া মায়ের কোনও সাড়া শব্দ পেলো না , সব চুপচাপ …… । সোফিয়া নিজের মনে বলল , মা হয়তো ঘুমাচ্ছে । এখন বিরক্ত করা ঠিক হবে না । এই বলে সোফিয়া যখন সিঁড়ি দিয়ে উপরের বারান্দায় উঠতে যাবে তখনই সোফিয়ার পা দুটো যেনো থমকে দাঁড়িয়ে পড়ল । সোফিয়া দেখলো উপর থেকে সিঁড়ি বেয়ে রক্ত নেমে আসছে । সোফিয়ার বেশ ভয় লাগছিল । ভয়ের চোটে সোফিয়ার