তেরো নম্বর ঘর - পর্ব 1

  • 792
  • 261

গল্পটা চৌধুরী পরিবারের প্রায় দেড়শো বছরের পুরোনো জমিদারবাড়ির। গ্রামের মানুষরা জমিদার বাড়িটিকে বলতো—মৃত্যুমহল। বাড়িটার আসল নাম ছিল মৃণালিনী ভবন। কিন্তু গত চল্লিশ বছর ধরে কেউ সেই নামে ডাকত না। জমিদারবাড়ির চারপাশে বিশাল পাঁচিল। পাঁচিলের গায়ে বটগাছের শিকড় এমনভাবে ছড়িয়ে পড়েছে, যেন কোনো বিশাল মৃতদেহকে গাছের শিকড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। জমিদারবাড়ির প্রধান ফটকের দুপাশে পাথরের দুটি সিংহ। তাদের চোখের কোটরে জমে থাকা শ্যাওলার দিকে তাকালে মনে হতো, তারা যেন জমিদারবাড়ির ভিতরে ঢোকা প্রতিটি মানুষের পরিচয় মনে রাখে। জমিদারবাড়ির পিছনে ছিল একটি পরিত্যক্ত পুকুর। পুকুরের জল কালো। দুপুরের রোদেও তার তল দেখা যেত না। গ্রামের লোকেরা বলতো, ওই পুকুরের তলায় নাকি