তেরো নম্বর ঘর - পর্ব 6

  • 390
  • 135

রাত তখন প্রায় বারোটা। ইন্সপেক্টর অনিকেত বাড়ির সমস্ত লোককে এক জায়গায় জড়ো করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, রাতটা সবাইকে একসঙ্গে থাকতে হবে। কেউ একা ঘরে যাবে না। কেউ করিডরে বেরোবে না। কেউ নিজের নাম ধরে ডাক শুনলেও উত্তর দেবে না। ডা. অর্ণব সেন তখনও ভীষণ অসুস্থ। তাঁকে একটি ঘরে শুইয়ে রাখা হয়েছে। দরজার বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। কিন্তু রাত একটা তেরো মিনিটে পাহারায় থাকা কনস্টেবল হঠাৎ চিৎকার করে উঠল। দৌড়ে সবাই সেখানে গেলো। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। জানালার লোহার শিক অক্ষত। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা গেলো, ডা. অর্ণব সেন বিছানায় শুয়ে আছেন। তাঁর মুখের উপরে সাদা কাপড়। বুকের উপর