মেঘলার_রোদ্দুর

  • 135

#মেঘলার_রোদ্দুর#লামিসা_আনজুম#সূচনা পর্ববৃষ্টির রঙে লেখা এক রূপকথা শহরের কোলাহল পেরিয়ে পাহাড় ঘেরা ছোট নদীটার ধারে যখন বিকেল নেমে আসে, তখন চারপাশটা যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাস হয়ে ওঠে। সেই নদীর ধারের পুরোনো কাঠের বেঞ্চটায় বসে ছিল রোদ্দুর। হাতে ডায়েরির একটা হলুদ হয়ে যাওয়া পাতা, আর চোখে বহু বছরের জমানো নিঃশব্দ অপেক্ষা।আজ দীর্ঘ পাঁচ বছর পর সে আবার এই জায়গায় এসেছে। পাঁচ বছর আগে ঠিক এই শরতের বিকেলে এখান থেকেই হারিয়ে গিয়েছিল মেঘলা। কোনো বিদায়বার্তাও রেখে যায়নি সে, শুধু রেখে গিয়েছিল একমুঠো অস্পষ্ট স্মৃতি আর রোদ্দুরের বুকে এক গভীর শূন্যতা।হঠাৎই বাতাসের দোলায় ঝরে পড়া কিছু পিয়ালি ফুল রোদ্দুরের ডায়েরির পাতায় এসে পড়ল।