ইন্সপেক্টর অনিকেত টর্চের আলো ছেলেটির মুখে ফেলল। ছেলেটি ধীরে ধীরে মাথা কাত করলো। তারপর এমনভাবে হাসল, যেন সে কোনো মজার কথা শুনেছে। সে হাততালি দিলো। তারপর হাসতে হাসতে ছেলেটা বললো , "আপনারা সবাই এখানে এসেছেন? খুব ভালো। এবার সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়া যাবে।" ইন্সপেক্টর অনিকেত কোমর থেকে পিস্তল বের করলো । ছেলেটি হাসতে হাসতে পিছিয়ে গেলো। ইন্সপেক্টর অনিকেত ছেলেটাকে জিজ্ঞাসা করলো , "তুমি কে?" ছেলে টা বললো , "আপনি জানেন না?" তারপর ছেলেটা নিজের মুখের উপর হাত বুলিয়ে দিলো। মুখের উপর হাত বোলাতেই ছেলেটার মুখের চামড়া যেনো মোমের মতো গলতে শুরু করলো । ছোট্ট মুখটা বদলে গেলো। তার জায়গায় দেখা