তেরো নম্বর ঘর - পর্ব 10

  • 246
  • 114

কলকাতায় ফেরার পর প্রায় এক মাস কেটে গেলো। অনুব্রত সব কিছু ভুলে আবার কাজে যোগ দিলো। সে কাউকে জমিদারবাড়ির কথা বলতো না। রাতে ঘুম ভেঙে গেলে জানালার বাইরে হতাশ ভাবে তাকিয়ে থাকতো । কখনো কখনো মনে হতো, রাস্তার ওপারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি। লাল চুড়ি। চোখে গভীর অন্ধকার। কিন্তু চোখের পলক ফেললেই সে মিলিয়ে যেতো । একদিন সন্ধ্যায় অনুব্রতর বাড়িতে একটি পার্সেল এলো । প্রেরকের নাম নেই। পার্সেলের ভিতরে ছিল একটি পুরোনো অডিও ক্যাসেট, একটি রুপোর চাবি এবং একটা চিঠি। চিঠির হাতের লেখা তার বাবার।   'অনুব্রত, যদি এই চিঠি তোর কাছে পৌঁছয়, তবে বুঝবি, আমি যে সত্য