সকাল 9:10 , মমতা দেবী : " সোনাই .... ,অ্যাই সোনাই । দেখতো মেয়ের কান্ড , তখন থেকে ডাকছি এখনও বিছানা ছাড়ার নাম নেই। আরে ওঠ ওঠ । " মমতা দেবীর গলার শব্দে ঘরের শান্ত পরিবেশটা কেঁপে উঠল। জানালার পর্দার ফাঁক গলে রোদের নরম আলো এসে পড়েছে বিছানার ওপর, কিন্তু তাতেও ঘুমকাতুরে মেয়ের কোনো হেলদোল নেই। তিনি আবার বললেন, “এরপর কলেজে দেরি হলে কিন্তু আমাকেই দোষ দিবি! ওঠ বলছি!” বিছানার ওপর গোল হয়ে শুয়ে থাকা মেয়েটা বিরক্ত মুখে চোখ খুলল। এলোমেলো চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। আধখোলা চোখে মায়ের দিকে তাকিয়ে ঘুমঘুম গলায় বলল
তোমার প্রেমে অন্ধ আমি - পর্ব 1
সকাল 9:10 ,মমতা দেবী : " সোনাই .... ,অ্যাই সোনাই । দেখতো মেয়ের কান্ড , তখন থেকে ডাকছি এখনও ছাড়ার নাম নেই। আরে ওঠ ওঠ । "মমতা দেবীর গলার শব্দে ঘরের শান্ত পরিবেশটা কেঁপে উঠল। জানালার পর্দার ফাঁক গলে রোদের নরম আলো এসে পড়েছে বিছানার ওপর, কিন্তু তাতেও ঘুমকাতুরে মেয়ের কোনো হেলদোল নেই।তিনি আবার বললেন,“এরপর কলেজে দেরি হলে কিন্তু আমাকেই দোষ দিবি! ওঠ বলছি!”বিছানার ওপর গোল হয়ে শুয়ে থাকা মেয়েটা বিরক্ত মুখে চোখ খুলল। এলোমেলো চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। আধখোলা চোখে মায়ের দিকে তাকিয়ে ঘুমঘুম গলায় বলল,সোনাই : " ( বিরক্ত হয়ে মিটিমিটি চোখ খুলে) কি হল বলোতো ...Read More
তোমার প্রেমে অন্ধ আমি - পর্ব 2
সোনাই এর মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল ।আসলে ছোটোবেলা থেকেই অয়ন কাউকে সোনাই এর ধারেকাছে ঘেঁষতে দেয় না। তাই কোনো ছেলেবন্ধু তো দূর, কোনো মেয়ে বন্ধুও ছিল না। শুধুমাত্র অয়নের লন্ডনে যাওয়ার পর, অনেক ভাগ্য করে নিশাকে বেস্টফ্রেন্ড হিসেবে পেয়েছে সোনাই । না জানি আবার অয়ন কি করবে । তাছাড়া সোনাই অয়নকে বুঝে উঠতেই পারে না। কারণ আজ পর্যন্ত অয়ন তার সঙ্গে মিষ্টি করে কোনোদিন কথাই বলেনি । এমনকি কোনোদিন হাসতেও দেখেনি তাকে। অয়ন তাকে এটা ওটা নিয়ে সবসময় ধমক দেয় বকাবকি করে। কোনো ভুল করলে ...Read More
তোমার প্রেমে অন্ধ আমি - পর্ব 3
অয়ন ধীরে ধীরে সোনাইয়ের দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো এখনও রাগে জ্বলছে, কিন্তু ঠোঁটের কোণে হালকা একটা হাসি : “বেশ তো… এখন তো মুখের ওপর কথা বলতেও শিখে গেছিস।”সোনাই একটু পেছনে সরে গেল, গলাটা শুকিয়ে গেছে তার।“আমি… আমি তো কিছু ভুল বলিনি…”অয়ন হঠাৎ তার দুপাশে হাত রেখে তাকে দেয়ালের সাথে আটকে দিল।“ভুল বলিসনি… কিন্তু কে তোকে পারমিশন দিল আমার সাথে এভাবে তর্ক করার?”সোনাইয়ের বুক ধকধক করছে।“আপনি… সবসময় আমাকে বকেন… তাই…”অয়ন একটু ঝুঁকে এল, তার কণ্ঠস্বর নিচু আর ধীর—“আর তুই ভাবলি, তাই বলে তুই আমায় পাল্টা জবাব দিবি?”এক মুহূর্ত চুপ থেকে আবার বলল—“অনেক বড় হয়ে গেছিস, তাই না?”সোনাই চোখ ...Read More