How told you ? in Bengali Love Stories by khusi choudhury books and stories PDF | কী করে বলব তোমায় - 2

Featured Books
Categories
Share

কী করে বলব তোমায় - 2

কি নাকি বলবে কে জানে। তবে কি নানানী শাশুড়ি তখন যা কিছু বলে গেল সেসবই সত্যি হবে। নিজের অজান্তে চিৎকার দিয়ে ফেললাম। না এটা হতে পারে না তখন সে চমকে গিয়ে জিজ্ঞেস করল কি হতে পারে না বিপাসা কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে তোমার ?তার প্রশ্নে আমার হুশ ফিরে তখন বুঝতে পারি আমি এটা জোরে বলে ফেলেছি ।তখনই বিছানা থেকে উঠে  দাঁড়ালাম। তারপর শান্ত হয়ে বললাম আমার কিছু হয়নি আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে বলতে দেরি ওখান থেকে আমার আসতে দেরি হলো না তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চমকে গেলাম। অদ্ভুত ওয়াশরুম থেকে বের হয়ে দেখি লোকটা রুমে নেই। আস্তে আস্তে পুরো রুমের চোখ বোলালাম। কিন্তু কোথাও নেই। কোথায় গেল সে এত রাতে?
যাক সে রুমে নেই। আমারই ভালো। আমি আরামে ঘুমাতে পারব। বিছানার কাছে যাচ্ছি তখনই কানে আওয়াজ এলো। কারো কথা। কেউ ব্যালকনিতে কথা বলছে কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না। আফসা আফসা বোঝা যাচ্ছে। পা টিপে টিপে এগোচ্ছি ব্যালকনির দিকে। যতই এগোচ্ছি ততই কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারো সাথে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে। চুপচাপ সেখানে দাঁড়িয়ে কিছু কথা শুনলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না। ঠিক কি বিষয়ে কথা হচ্ছে। কথার মাঝখান থেকে শুনেছি তো তাই কিছু বুঝতে পারিনি। যাক আমার আর বুঝে কাজ নেই এত ছোট মাথাতে এত চাপ নেয়া ঠিক হবে না। আমার ঘুম পাচ্ছে আমি বরং ঘুমাতে যাই। সেখান থেকে চলে আসবো এক পা বাড়িয়ে আছি। ঠিক সেই মুহূর্তে কেউ পেছন থেকে রাগান্বিত গলায় বলে উঠল এই মেয়ে দাঁড়াও তার কথা শুনেও না শোনার ভান করে চলে আসতে যাব তখন সে পেছন থেকে আবার বলে উঠলো কি হচ্ছে এটা তোমাকে তো দাঁড়াতে বললাম আমি কি করব বুঝতে পারছি না একে তো সে কার সাথে যেন রেগে মেগে কথা বলল তার ওপর আমি প্রথম দিনে এভাবে লুকিয়ে লুকিয়ে কথা শুনেছি এবার সব রাগ না আমার উপর ঝাড়ে চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছি কিছু বলছি না তাই দেখে সে আবার কিছুটা রাগ নিয়ে বলল এভাবে চোরের মত লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলে কেন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম কি বলব এখন একটা শুকন ঢোক গিলে মিনমিন করে বললাম ইয়ে মানে আপনাকে রুমে দেখলাম না তাই এখানে দেখতে এসেছিলাম এসে দেখে আপনি ফোনে কথা বলছেন তো কথা বলছিলাম দেখলে তবুও ওখানে দাঁড়িয়ে কথা শুনছিলে কেন আমার ভুল হয়েছে সরি আর এমন হবে না সে মাথা নাড়িয়ে বোঝালো ঠিক আছে এবার ধুপ করে বিছনে বসে পড়লো বসে কিছু একটা ভাবছে আমি আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি নড়াচড়া করছি না এমন মূর্তির মত দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল এভাবেই কি সারারাত দাঁড়িয়ে থাকবেন নাকি কাছে আসবে কথাটা শুনে ধুপ করে উঠলো বুকে কিসের কথা বলছে উনি আমি কিছু বলছি না নড়ছিও না তাই সে এবার আদরে গলায় বলল বিপাশা এদিকে এসো আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব বলতো এদিকে এসে বসো। এবার সকল দ্বিধাদ্বন্ধ ভয় ছেড়ে এক পা দু পা করে গিয়ে বসলাম বিছানার কাছে। আমার সামনে বসে আছে উনি। আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি। সে নিজে বলতে শুরু করল। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস এইটে। কথাটা শুনে মনে হয় সে খুব অবাক হলো। তাই আবার প্রশ্ন করল। কি বললে তুমি? কোন ক্লাসে পড়ো? জি আমি ক্লাস এইটে পড়ি। বয়স কত তোমার? এই 15 সালে তুমি জানো আমার বয়স কত? আর আমি তোমার কত বড়? জি জানি আমি। জেনে শুনে তাহলে কেনই বিয়ে করলে? তোমার তো বিয়ের বয়স হয়নি। এখন কি বলব বুঝতে পারছি না। এই দানবটা তো প্রশ্ন করে কেন বুঝিনা। কোথায় বলবে? অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। তা না একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। অসহ্য। সে উত্তর না পেয়ে আবারো প্রশ্ন করল। কি হলো?" বলছো না কেন? বল কেন এত ছোট মেয়ে বিয়েতে রাজি হয়েছো? এবার খুব বিরক্ত লাগছে। একদিনই কি তাকে সবকিছু জানতে হবে।

চলবে.....